Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ অক্টোবর ২০২৫
০৬:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে বারনই নদী রক্ষায় গম্ভীরা, আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: Baranai River is serious about protecting it, holds discussion meeting

রাজশাহীতে ‘জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বারনই নদী রক্ষায় করণীয়’ শীর্ষক এক আলোচনা ১৩ অক্টোবর  সোমবার বিকেলে  রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নওহাটার  বারনই নদীপাড়ে গম্ভীরার আয়োজন করা হয়। গম্ভীরার মাধ্যমে বারনই নদীর বর্তমান  অবস্থা তুলে ধরা হয়   । নদীটি রক্ষার দাবিতে বারনই নদী ওপর নওহাটা ব্রীজে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদীর জন্য একসাথে-নদী রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ’এই   স্লোগানে  দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা এএলআরডি, রুলফাও ও বেলা। বুকস, মাসাউস, পরিবর্তন ও দিনের আলো হিজড়া সংঘসহ ১২টি সংগঠন ।

 

প্রায় ৯৩ কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি   রাজশাহী সিটি করপোরেশন এলাকার দূষিত বর্জ্যপানিতে দূষিত হচ্ছে ।ফলে এখানে মাছ বাচেঁ না ।     এছাড়া  বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনাও ফেলা হয়। এর নদীর পানি ব্যবহারে চর্মরোগ সৃর্ষ্টি  হয় ।


সংক্ষিপ্ত  আলোচনা অংশ নেন  গম্ভীরা শিল্পী   মোস্তফা সরকার বিজলী , পৌরসভার সাবেক নারী কাউন্সিলর মোমেনা আহমেদ,নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আলী , বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ , সাংবাদিক রাশেদ রিপন ,ইয়াসের আতিক। বিকেলে উন্নয়নকর্মী সম্রাট রায়হানের পরিচালনায় নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সামাজিক সংগঠক রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেনর সভাপতিত্বে  বক্তব্য দেন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন ও রাজশাহী সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা  রন্জু , - এএলআরডির প্রতিনিধি সানজিদা খান রিপা,  রাজশাহী  রক্ষা  সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান  ,   সাংবাদিক আবুল কালাম  আজাদ,সমাজ  ও  সাংস্কৃতিককর্মী ওয়ালিউর রহমান বাবু, কলেজশিক্ষক মাসুদ রানা প্রমুখ। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news