Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৪ অক্টোবর ২০২৫ | ০৩:৩০ অপরাহ্ন

কক্সবাজার ঈদগাঁওতে অস্ত্রসহ ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ অক্টোবর ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি সিএনজি গাড়িসহ ডাকাত চক্রের সদস্য জাফর আলম (৩৭) গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, গতকাল ১৪ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল পৌনে ৯টায় ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল ঈদগাঁও বাসস্ট্যান্ডস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে বন্দুক ও সিএনজি গাড়িসহ ডাকাত চক্রের সদস্য জাফরকে গ্রেফতার করে। জাফর ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া (পুরাতন চোয়ারমুখ) এলাকার মৃত সিদ্দিক আহমদ এর পুত্র।

ওসি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।


কক্সবাজার ঈদগাঁওতে অস্ত্রসহ ডাকাত চক্রের সদস্য গ্রেফতার