Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৪ অক্টোবর ২০২৫ | ১০:০৮ অপরাহ্ন

৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ১৪ অক্টোবর ২০২৫

 রাজশাহী জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪দিন ব্যাপী ৫২তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন   ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এরমধ্যে ফুটবল(ছাত্র) মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় তানোর, ফুটবল (ছাত্রী) সোনাদিঘী উচ্চ বিদ্যালয় গোদাগাড়ী, হ্যান্ডবল(ছাত্র)বাসদেবপুর উচ্চ বিদ্যালয়,গোদাগাড়ী,হ্যান্ডবল(ছাত্রী) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কাবাডি(ছাত্র) আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর ও কাবাডি(ছাত্রী) সরকারী ঈস্খমোনাথ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে গতকাল মঙ্গলবার(১৪অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী। জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ