
আজ ১৫ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংবাদ সম্মেলনে রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম সাংবাদিকদের নানা প্রশ্নের উওর দেন । জানান ৮৬০ জন প্রার্থীকে ২৮৯০১জন ভোটার ভোট প্রয়োগ করবেন । ৯টি একাডেমিক ভবনে ১৭টি ভোট কেন্দ্র থাকবে । ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করবেন । সিনেটের ৫টি পদে ৫৮ জন প্রতিদ্ধন্ধিতা করবেন। ১৭টি হল সংসদে ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করবেন । ভোটারদের মধ্যে নারী ভোটার সংখ্যা ৩৯.১% এবং পুরুষ ভোটার সংখ্যা ৬০. ৯% । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত বিরতীহীন ভোট গ্রহণ চলবে ।