Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : 5 members of the gang arrested

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়ার আনোয়ার (৩০) এবং সরদারপাড়ার মারুফ মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news