Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৬ অক্টোবর ২০২৫ | ০৮:৪১ অপরাহ্ন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: ১৬ অক্টোবর ২০২৫

ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল, সন্তোষপুর, পবা, রাজশাহী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠান থেকে এস.এস.সি (ভোক) –২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ– ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উল্লেখ্য যে, ২০২৫ সালে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ৬০ জন এ+ (৬৩.১৬℅) এবং ৩৫ জন শিক্ষার্থী এ (৩৬.৮৪%) গ্রেডসহ শতভাগ (১০০%) পাশ করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের হেড অব টেকনিক্যাল স্কুল মোসা. তানিমা হক এর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির, রাজশাহী সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো. সারওয়ার জাহান, ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।


বক্তাগণ ইউসেপ বাংলাদেশ তথা ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম ও এর সাফল্যর ভূয়সী প্রশংসা করেন এবং এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

ছবি