Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৮ অক্টোবর ২০২৫ | ১০:২৬ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে ৬ ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ছয়টি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।  

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সময় সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার একটি বিমান বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া এয়ার অ্যাস্ট্রার দুটি, নভোএয়ারের দুটি ও ইউএস-বাংলার দুটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় উড্ডয়ন করতে পারেনি। এতে প্রায় ২০০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে ভেতরে রয়েছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে সন্ধ্যা ৬টা পরে রাত ৯টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। 

.........সংগৃহীত ছবি