Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবার বড়গাছীতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: National No Tobacco Day

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কালুপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর অর্থায়নে এবং স্থানীয় সহযোগী সংস্থা'র সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটির আয়োজন করেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা।

“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তার সর্বনাশ”

অবিলম্বে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হোক" স্লোগানে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, ডিএমকেএস এর সভাপতি মোসা. রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, নাগরিক ফোরামের সভাপতি মাসুদ রানা, সাংস্কৃতিক কর্মী মো. রায়হান আলীসহ কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, নাগরিক ফোরামের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় কমিউনিটির জনগণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news