Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ অক্টোবর ২০২৫
০৬:৪৫ অপরাহ্ন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইউসেপ বাঁশের আড্ডা স্কুল কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিবেদক: Reception for meritorious students

আজ ইউসেপ বাঁশের আড্ডা সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠিত হলো এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  আব্দুস সালাম, সহকারী মাধ্যমিক থানা শিক্ষা অফিসার, বোয়ালিয়া, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াসমিন, স্বত্বাধিকারী, এস এন ফ্যাশন ও নীলাঞ্জনা ফ্যাশন  এবং সভাপতি জনাব মোঃ মাসুদ আলী, হেড অব টেকনিক্যাল স্কুল। এছাড়াও  বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা।


সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে সবাইকে উৎসাহিত করা হয় আগামীর পথে আরও সাফল্যের জন্য।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news