Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ অক্টোবর ২০২৫
০৪:১৮ অপরাহ্ন

অনুমোদনহীন পন্য বিক্রিসহ নানা অপরাধে কক্সবাজারে অভিযান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Selling unauthorized products

মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা এবং অনুমোদনবিহীন পন্য রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান চলছে। 

বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশন বাজারে বাজার তদারকি করেন ভোক্তা অধিকার কক্সবাজার জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

তদারকিকালে উল্লেখিত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭০০০ টাকা জরিমানা আদায় করেন এবং প্রতিষ্ঠানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য সর্তক করা হয়। 

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে ছিলেন রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। 

নিরাপত্তার দায়িত্বে ছিলেন রামু থানা পুলিশ ও আনসার এর একটি বিশেষ টিম।গণমাধ্যকে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্টরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news