Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য বাছাইয়ের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ Oral examination for selection of associate members of Reporters Unity

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫–২৬ সেশনের সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজশাহী কলেজের হাজি মুহাম্মদ মহসিন ভবনের ১০৩ নম্বর কক্ষে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতার প্রতি তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ভাইভায় কলেজের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেন মোট ৬৫ জন শিক্ষার্থী। মৌখিক পরীক্ষায় তাদের উপস্থিত বুদ্ধি, সংবাদ সংগ্রহে আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা, এবং গণমাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

দুইদিনব্যাপী এই মৌখিক পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের সভাপতি আবু সাইদ রনি এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়াও ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ,শামসুননাহার সুইটি ও বাবর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, রাজশাহীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, তথ্য ও প্রচার-সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম। এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ, প্রাক্তন সদস্য এবং বর্তমান সহকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। সারাদিনজুড়ে ভাইভা কক্ষে ছিল উৎসবের আমেজ কখনো শিক্ষার্থীদের উত্তেজনা, কখনো হাস্যরস, আবার কখনো ভবিষ্যৎ সাংবাদিকদের আত্মবিশ্বাসী উত্তর যেন পুরো পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করে। দুই দিনব্যাপী এই মৌখিক পরীক্ষার পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণচঞ্চল ও ইতিবাচক আবহ। 

উল্লেখ্য রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা, গণযোগাযোগ ও সংবাদ লেখার প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতি বছর সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা, সংবাদ রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করে থাকে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news