Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ ফেব্রুয়ারি ২০২৪
০৫:৩৫ পূর্বাহ্ন

দাদিকে বাঁচাতে গিয়ে নাতি খুন

অনলাইন ডেস্ক Killed by the stabbing of miscreants

কক্সবাজারে দাদিকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার ইমরানের ছেলে। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আলাউদ্দনের দাদির ছোট্ট একটি চায়ের দোকান আছে। সেখানে স্থানীয় যুবকরা চা পান করেন।

চায়ের বিল চাওয়া নিয়ে দোকানি দাদির সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়। এ সময় দাদিকে মারধর করেন তারা। দাদিকে বাঁচাতে এগিয়ে এলে আলাউদ্দিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যান। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম আছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news