Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৫ অক্টোবর ২০২৫ | ০৬:১১ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনস্টেবলের

অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৫

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম (৩২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম স্থানীয় মৃত শাহ আনোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের কালাই থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শনিবার তার ঢাকায় গিয়ে নৌ পুলিশে যোগ দেওয়ার কথা ছিল জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানুল ইসলামের বোন মোছা. সাম্মী আক্তার বলেন, ভাই নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। আমরা কেউই তা মেনে নিতে পারছি না।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, ঘটনাটির বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

........সংগৃহীত ছবি