Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৬ অক্টোবর ২০২৫ | ০৮:৪১ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে রাবি ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ২৬ অক্টোবর ২০২৫

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সায়মা হোসাইন। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যাঁ, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

...সংগৃহীত ছবি