Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 3 members arrested

কক্সবাজারের মহেশখালীতে ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্রধারী ডাকাত দলের সদস্য গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. ভোর ৪:২০ ঘটিকায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনাস্থ ষাইট্টাঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বন্দুক, এলজি, কার্তুজ ও গুলিসহ তিন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হল কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছামিরাঘোনার মোঃ তারেক (২২), পিতা-মৃত মনসুর আলম প্রঃ রসু, মোঃ ফারুক (১৯), পিতা-মৃত মোঃ শাহ আলম ও সালাউদ্দিন প্রঃ কামাল উদ্দিন (২৬), পিতা-মৃত আব্দুস সামাদ।

মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news