Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

উপকূল অতিক্রম করল প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

অনলাইন ডেস্ক Cyclone 'Montha'

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে। এই অবস্থায় দেশের ৪ সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সিরিজের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১২) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news