Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী বিভাগীয় বইমেলা'র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, বই মেলা শুরু ৩১ অক্টোবর, শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: book fair

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনা ও বাস্তবায়নে আগামী শুক্রবার (৩১ অক্টোবর) রাজশাহী বিভাগীয় বই মেলা-২০২৫ শুরু হবে। 

এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী হলরুমে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫, সফল করার লক্ষ্যে বেসরকারি লাইব্রেরী উদ্যোক্তাগনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রস্তুতিমূলক সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগার এর সহকারী পরিচালক মো. এনামুল হক। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১শে অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত কালেক্টরেট খেলার মাঠ, রাজশাহীতে, রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হতে যাচ্ছে, উক্ত বইমেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা ও সরাকারী ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলা চলবে। এসময় বই মেলায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান প্রধান অতিথি। 

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো : আমিনুল হক রিন্টু'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলী, শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাঠাগার এর প্রতিষ্ঠাতা হাসিনুর রহমান, দিগন্ত প্রসারী পাঠাগার এর সভাপতি সভাপতি সেলিম মনোয়ার, আব্দুল মজিদ স্মৃতি পাঠাগারের সভাপতি মোছাঃ শিরিন আক্তার পান্না, হাতেম ফাউন্ডেশন এর লাইব্রেরিয়ান রবিউল হোসেন, মোহনপুর বেলগাছি পাঠক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবুল বাসার, পাঠাগার সুপার সাইদুর রহমান, কেশরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রদীপ্ত সাহিত্যাসর এর সভাপতি আমজাদ হোসেন, বসন্তকেদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, নবপ্রবাহ পাঠাগার এর সভাপতি ইউসুফ আলী চৌধুরীসহ রাজশাহী বিভাগ ও জেলার ২৫ জন লাইব্রেরীর সভাপতি ও সম্পাদকগণ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news