Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩১ অক্টোবর ২০২৫ | ০৪:০৫ অপরাহ্ন

এনসিপির আহ্বায়ক কমিটি মোবাশ্বের আলী ও সদস্য সচিব আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ৩১ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ৬ মাসের জন্য ৬৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এতে আহ্বায়ক করা হয়েছে সদ্য বিলুপ্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীকে। আর সদস্য সচিব করা হয়েছে জুলাই যোদ্ধা আতিকুর রহমানকে। এছাড়া ইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহফুজুর রহমান জুয়েলকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবির হাসনাতকে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্য সচিব, তিনজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৪৭ জনকে সদস্য করা হয়েছে। এর আগে গত জুনে সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

দ্রুতই রাজশাহী জেলা ও বিভাগের অন্য জেলাগুলোতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার কথা রয়েছে। এ জন্য গত মঙ্গলবার এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা রাজশাহী এসেছিলেন। তারা পদপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন।

সংগৃহীত ছবি