Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ নভেম্বর ২০২৫
০৮:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে ওয়ান হেলথ সমন্বয় সভা, জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: 'One Health Coordination Meeting and Committee Formation'

রাজশাহীতে ‘বিডি বিফ অ্যান্ড গোট ভ্যালু চেইন সিগনেচার প্রোগ্রাম’-এর আওতায় ‘ওয়ান হেলথ সমন্বয় সভা ও কমিটি গঠন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডাঃ এস. আই. এম. রাজিউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক পোলট্রি কর্মকর্তা ডাঃ অসীম কুমার প্রামানিক। স্বাগত বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার। ওয়ান হেলথ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ওয়ান হেলথ এর উপর বিভিন্ন মতামত উপস্থাপন করেন। সেই সাথে পরিবেশ ভারসাম্য রক্ষায় স্ব স্ব দপ্তরের দায়বদ্ধতা তুলে ধরেন। বক্তারা বলেন, মানব, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পর সম্পর্কযুক্ত। নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায়  বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আতোয়ার রহমান। 

সভায় জেলা সিভিল সার্জন এর স্বমন্বয়ে ‘রাজশাহী জেলা ওয়ান হেলথ সমন্বয় কমিটি’ গঠন করা হয়। বাংলাদেশে এই প্রথম হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ওয়ান হেলথ কমিটি গঠন করা হল। সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন সমবায় ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকগণ। উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানটি হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন আয়োজন করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news