Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৪ নভেম্বর ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ন

নজর কাড়বে কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ নভেম্বর ২০২৫

নান্দনিক সাজে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার ৩ নভেম্বর বিকালে পর্যটন গলফ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কাটার মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর। 

উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির সভাপতি ও কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপি নেতা এডভোকেট মোকতার আহমদ, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, মেলা কমিটির সদস্য সচিব সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু, কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন, গিয়াস উদ্দিন কোম্পানি, ফারুক আজম ও হুমায়ুন কবির হিমুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার মেলার যৌথ আয়োজক। প্রতি বছর মতো সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে চলছে মেলা। এখানে শতাধিক দেশি-বিদেশি স্টলের পাশাপাশি এবার বসেছে নাগরদোলা, ট্রেন, দোলনা, নৌকা ও জলরাইডারসহ নানা আয়োজন। রয়েছে অভিজাত খাবার স্টল। আছে ভূতের প্রদর্শনী ও জাদুর মঞ্চ।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু ও কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন বিজয়বাংলা নিউজকে জানান, মেলা গতবারের চেয়ে এবার উপভোগ্য হবে। নতুনত্ব আনা হয়েছে। শিশুদের বিনোদন ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত। ঘুরে বেড়ানো এবং কেনাকাটাসহ মেলা আয়োজন সকলের নজর কাড়বে। 

নান্দনিক সাজে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।