Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে আদিবাসী পরিবারের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: Protest against eviction of indigenous families

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আদিবাসী কোল সম্প্রদায়ের পাঁচটি পরিবারকে নিজ ভূমি থেকে উচ্ছেদ হরা হয়। এ ঘটনার প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে (৩ নভেম্বর) মঙ্গলবার সকালে মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের একতরফা রায়ের ভিত্তিতে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। এতে পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বর্তমানে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীরা জানান, আদালতের কোনো নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ফলে তারা খাট, চেয়ার, টেবিলসহ কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। তাদের দাবি, উচ্ছেদ হওয়া ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং ১৯৫০ সালের টেনেন্সি আইনের ৯৭ ধারায় আদিবাসীদের কাছ থেকে ভূমি ক্রয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন হয় এই ক্ষেত্রে অনুমোতি নেওয়া হয়নি।


মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ্ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাজকুমার শাও, প্রেসিডিয়ার সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক রূপচাঁদ এক্কা,  বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহবুব জামান কাদেরী, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, মাসাউসের পরিচালক মেরিনা হাসদা, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহীর জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আহম্মেদ, ডাসকোর রুহুল আমিন, নলিন সরদার, ভুক্তভোগি পরিবারের রুমালী হাসদা, ভুট্টু কিস্কু, সুজন সরেন, সনাতন সরেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন, জমির মালিকানা ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news