Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৪ নভেম্বর ২০২৫ | ০৬:৫৬ অপরাহ্ন

নির্বাচনী দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা

অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৫

নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বাঁধা দিলে বা অবহেলা থাকলে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। আইশৃঙ্খলাবাহিনীর কেউ বাঁধা হয়ে দাঁড়ালেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেন উপদেষ্টা।

এসময় তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা থাকলেও তেমনটি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা।

সংগৃহীত ছবি