Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বজ্রপাতে ২৩টি দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক 23 shops burnt to ashes

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে এ ঘটনা ঘটে। 

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।   

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময়ে বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

ব্যবসায়ীদের ধারণা- আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news