Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরি, নেবে সহকারী শিক্ষক

অনলাইন ডেস্ক Department of Primary Education Jobs

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ৬ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ১০,২১৯ জন 

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news