Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সুন্দরবনে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

অনলাইন ডেস্ক Female tourist missing after boat capsizes

সুন্দরবনে নদীতে পর্যটকবাহী নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

নিখোঁজ নারী ঢাকার উত্তরা এলাকার কালাম আজাদের মেয়ে। তাদের আদি নিবাস বরিশালে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভেলিতে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে একটি ঝালি নৌকায় করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তাদের নৌকাটি ঢাংমারী খাল ও পশুর নদীর মিলন স্থলে পৌঁছালে ঢেউয়ের তোড়ে উল্টে যায়।

তিনি আরও জানান, এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা নামে এক নারী পর্যটক। নিখোঁজ ওই নারীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ।

নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন,  পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন। একটি জাহাজের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট নৌকাটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news