Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তা‌র

নিজস্ব প্রতিবেদক: 21 people arrested

রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর এবং ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

রোববার (৯ নভেম্বর) র ৪টা থেকে এই অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। 

সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ঘটনায় এ অভিযান চলছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তা‌র করা হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১২০০ সদস্য অংশ নেন।

গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এরপর রোববার ভোরে এ অভিযান শুরু হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news