Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ ফেব্রুয়ারি ২০২৪
০৫:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিল্পকলার জাতীয় পিঠা উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি National Pie Festival

শিল্পকলার  আয়োজনে তিন দিনব্যাপী  জাতীয় পিঠা উৎসবের শুক্রবার  ছিল  সমাপনী দিন। জেলা শিল্পকলা সমাপনী অনুষ্ঠানের আয়োজন  করে। সমাপনী দিনেও  ভিড়  ছিল  লক্ষণীয় ।  দর্শনার্থীসহ  সবার মাঝে   উৎসবের আমেজ । একদিকে  জেলা শিল্পকলা ভবনের সামনে পিঠা উৎসব  অন্যদিকে শিল্পকলা মিলনায়তন মঞ্চে চলছে  আঞ্চলিক সাংস্কৃতিক গানের অনুষ্ঠান।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে  বসেছে  পিঠার পুলির   স্টল ।  আর সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভীরা গান, বাউল গান, ঝান্ডি গান ও লোকো সংগীতে তিন দিনে অংশ নেন জেলার বিভিন্ন বয়সী শিল্পীরা । 

বাহারি নামে সুসজ্জিত স্টল গুলোতে শোভা পাচ্ছে এই এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন নামের, ভিন্ন  স্বাদের ও  আকৃতির পিঠাপুলি।  বৌরানী পিঠা, নকশী ‌ পিঠা, চিতই পিঠা, সতীন মোচর পিঠা, দুধ পিঠা, গড়গড়া পিঠা, পার্টি পিঠা, খেজুর পাতা পিঠা, জামাই পিঠা । এ ছাড়াও রয়েছে এ  অঞ্চলের আন্ধাসা  নামে খ্যাত তেল পিঠা ।


পিঠা উৎসবে  স্টলের এক  কোনায় বসেছে কালাই রুটির দোকান । উৎসব প্রসঙ্গে জেলা শিল্পকলার কর্মকর্তা ড.  ফারুকুর রহমান ফয়সল  বলেন , জাতীয়   পিঠা উৎসবের  মাধ্যমে এ অঞ্চলের পিঠাপুলির ঐতিহ্য ফুটে উঠেছে । আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর   পরিবেশে  নানা বয়সী মানুষের   ভিড় ছিল লক্ষণীয়  । 

পিঠা উৎসবের দর্শনার্থী  তহিদুল  হক কমল বলেন, এক জায়গায় নানা রকম পিঠাপুলি দেখে খুব ভালো লাগছে । পিঠা  উৎসবে এসে  বহু বছর পর আমার পছন্দের একটি পিঠার  স্বাদ উপভোগ করলাম । তার সাথে এসেছে স্ত্রী ফাহিম  তিনি বলেন,  আমার বাবার বাড়ি ময়মনসিংহ, আমি এখানকার বউ। শাশুড়ির মুখে শুনেছি  চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন  পিঠাপুলির  গল্প । 


বাড়িতেও নানা ধরনের পিঠা বানাই । একসাথে এই এলাকার  বিভিন্ন পিঠা দেখে  খুবই ভালো লাগলো । বেশ কয়েকটি পিঠা খেয়েছি, খুবই সুস্বাদু । এ ধরনের ধরনের উৎসব  আয়োজন মাঝে  মধ্যে হলে  ভালো হয় । 

আজ সমাপনী দিনে অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্যে থেকে  নির্বাচিত তিনটি স্টলকে  দেওয়া হয় শিল্পকলার  সনদ সম্মাননা  ।  

সমাপনী  অনুষ্ঠানে    উপস্থিত ছিলেন    জেলা শিল্পকলার কর্মকর্তা    ড. ফারুকুর রহমান ফয়সলের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়   চারুকলা অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম তাহমিদুর রহমান ,  নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক   মো. গোলাম  মোস্তফা    এবং   বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ প্রমূখ । 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news