Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ নভেম্বর ২০২৫
১১:৩৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামল

অনলাইন ডেস্ক The temperature is 15 degrees

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমেছে। কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। আর এই শীত মৌসুমে খেজুর গাছ থেকে সুস্বাদু রস আহরণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা। আর কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে খেজুর গুড়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এটি চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, শীত নামতেই ব্যস্ত সময় পার করছেন মৌসুমি খেজুর গাছিরা। তারা ইতোমধ্যে গাছে নল বসানোর কাজ শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে তাজা খেজুর রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদরের দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন বলেন, খেজুর গাছ তোলা এখন তাদের পারিবারিক পেশা। আমার বাপ-দাদারা খেজুরের গাছ তুলতো, এখন আমি সেই কাজ করছি। এ বছর আমার একশ খেজুর গাছ আছে। অল্প কিছু দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে। অন্য বছরের মতো এবারও গুড় দেশের জেলায় এবং দেশের বাইরে পাঠাব।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news