Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শীতের আগেই পা ফাটার সমস্যা ,জেনে নিন

অনলাইন ডেস্ক Cracked feet before winter

শীতের আগেই অনেক মানুষ পা ফাটার সমস্যায় ভুগছেন। বিশেষ করে গোড়ালি ফেটে গেলে হাঁটতেও অসুবিধা হয়। বাজারের পেডিকিউর সবসময় কার্যকর নাও হতে পারে। তবে ঘরেই সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি পায়ের ত্বককে নরম ও মসৃণ রাখতে পারেন।

ফুট স্ক্রাব বানানোর উপকরণ:

১ কাপ চিনি

১/২ কাপ নারকেল তেল

২ চামচ মধু

অর্ধেক লেবুর রস

উপকরণগুলো মিশিয়ে এয়ার-টাইট কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। মধু ত্বক ময়েশ্চারাইজড রাখে, নারকেল তেল আর্দ্রতা যোগ করে আর চিনি ও মধু মৃত ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন:

১। এক বালতি উষ্ণ পানিতে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন।

২। এরপর পা ধুয়ে নিন।

৩। ফুট স্ক্রাব পায়ের ত্বকে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন।

৪। উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন এবং শুকনো করে ময়েশ্চারাইজার লাগান।

সপ্তাহে ২–৩ বার এই পদ্ধতি অনুসরণ করলে গোড়ালি ফাটার সমস্যা অনেকটা কমবে এবং পায়ের ত্বক থাকবে নরম ও সুস্থ।

সূত্র : বাংলা হান্ট


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news