Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ নভেম্বর ২০২৫
০৬:০৩ অপরাহ্ন

বিয়ে নিয়ে খোলামেলা কথা বলায় সমালোচনার মুখে অজয়-কাজল

অনলাইন ডেস্ক Ajay-Kajal face criticism

বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল-সম্প্রতি তাদের মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডয়ায়। কাজল বলেছিলেন, বিয়ের একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত। জীবনভর একসঙ্গে থাকার বাধ্যবাধকতা না থাকাই ভালো বলে মত দিয়েছেন তিনি। সেই বক্তব্যের রেশ না কাটতেই এবার প্রেম নিয়ে ভিন্ন মত প্রকাশ করলেন স্বামী অজয় দেবগন।

অজয়ের মতে, বর্তমান প্রজন্মের প্রেমে গভীরতা নেই। তাদের সময়ে প্রেম মানেই ছিল আবেগ ও দৃঢ়তার মিশেল। এখন সেই অনুভব হারিয়ে গেছে। অভিনেতা বলেন, “ভালবাসা পাওয়ার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি আছে। আমরা প্রেমে পড়লে যে অনুভূতি তৈরি হতো, নতুন প্রজন্মেরও তা অনুভব করা উচিত। এখন ওই শর্তহীন ভালোবাসা শুধু পোষ্যের প্রতিই অনুভব করা যায়।”

তবে নিজের কথার বিরোধিতা করতেও ভোলেননি অজয়। তার ভাষায়, “আসলে পোষ্যেরা কিছু ফেরত চায় না, তাই এমন ভালোবাসা মানুষের মধ্যে সম্ভব নয়।”

অন্যদিকে কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “বিয়ের সম্পর্ক ‘রিনিউ’ করার ব্যবস্থা থাকা দরকার। সম্পর্কের একটা সময়সীমা থাকলে অশান্তিও কম হতো।”


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news