Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ নভেম্বর ২০২৫
০৮:০৮ অপরাহ্ন

মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন আটক

অনলাইন ডেস্ক 22 people detained along with food and construction materials

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাপোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। এ সময় ২২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news