Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৫ নভেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৫ নভেম্বর ২০২৫

৪৪,চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপির মনোনয়ন  ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ। শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে মশাল মিছিলের আয়োজন করেন। 

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়েছে । মিছিল শেষে সাধারণ ভোটাররা এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে আবেদন জানান। তারা বলেন, বিএনপির দুর্দিনে কখনো আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়াননি, এমনকি মনোনয়ন পাওয়ার পরেও কোন নেতাকর্মীকে সে পাশে ডাকেনি। তারা দাবি করেন যে নেতা কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিবেন বা দিয়ে আসছেন তাকেই মনোনীত করা হোক। এক্ষেত্রে তারা এ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমদাদুল হক এর মনোনয়ন টা পুনঃ বিবেচনার দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত