Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক Arson at the martyrs' monument

পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে- দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পিরোজপুরের জুলাইযোদ্ধা তাহমিদ আল নাসিব বলেন, গত রাতে আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর লোকজন পুড়িয়ে দিয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর শাস্তির ব্যবস্থা করতে হবে।

‎পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

‎এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news