Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

অনলাইন ডেস্ক Caught by the ignorant party

রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়েছেন মো. রায়হান (২১) নামে এক মুরগি ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৪৭ হাজার ৫০০ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

রোববার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

অসুস্থ রায়হান ওয়ারীর ৭ নং বিসিসি রোড, ঠাঁটারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বজলুর রহমানের ছেলে।

ওই যুবকের চাচা সুজন হাওলাদার জানান, ভাতিজা ঠাঁটারি বাজারে আমার সঙ্গে মুরগির ব্যবসা করত। আজ বিকেলের দিকে পাওনা টাকা আনার জন্য যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গিয়েছিল। এ সময় আমার ভাতিজার পিপাসা লাগলে সে ফুটপাত থেকে একটি ডাব কেনে। ডাব খাওয়ার পরই অচেতন হয়ে কিছুটা সামনে একটি মুরগির দোকানের পাশে পড়ে থাকে। পরে ওই মুরগি ব্যবসায়ীরা বিষয়টি আমাদের ফোনে জানান।

তিনি আরও বলেন, আমাদের ধারণা— প্রতারক চক্রটি ডাবের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে আমার ভাতিজাকে খাইয়ে অচেতন করে নগদ ৪৭ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে অচেতন অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তার পাকস্থলী ওয়াশ দিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। পরিবারের সদস্যরা জানান— অচেতন ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news