Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ নভেম্বর ২০২৫
০৮:৩৪ অপরাহ্ন

রাবি রেজিস্ট্রার এর সাথে ন্যাক্কারজনক আচরণের নিন্দা ও প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের

আবুল কালাম আজাদ:- Condemnation and protest against the atrocious behavior towards the RU Registrar

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সাথে রাকসু'র সাধারণ সম্পাদক সালাহউদ্দীন আম্মার এর ঔদ্ধত্যপূর্ণ আচরনের তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিজস্ব প্যাডে সভাপতি ড,প্রফেসর আব্দুল আলীম ও সাধারন সম্পাদক ড, প্রফেসর ড, মেঃ আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ৯ নভেম্বর আনুমানিক বেলা ১.৪৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখায়রুল আলম মাসুদ নিজ কক্ষে তিনি বাহিরের কিছু অতিথির সাথে আলাপকালে রাকসু'র সাধারণ সম্পাদক ( জিএস) আম্মার রেজিস্ট্রারের কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাকে ১০ মিনিট পরে প্রবেশ করতে বলেন। সে সময় ফিশারিজ অনুষদের অধিকতা প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান রেজিস্ট্রার এর সাক্ষাত লাভের জন্য অপেক্ষমান ছিলেন। তিনিও তাকেও ভিতরে গেষ্ট আছে বলে অপেক্ষা করতে বলেন।

আম্মার সে নির্বাচিত জিএস বলে সে নিজেকে যে কোন সময়  যে কোন রাবির অফিসে অনুমতি ছাড়াই প্রবেশাধিকার আছে বলে দাবি করে। আম্মার রেজিস্ট্রার এর অনুরোধ ও ডীন মহোদয়ের অনুরোধ উপেক্ষা করে রেজিস্ট্রারের কক্ষে জোর পূর্বক কয়েকজন শিক্ষার্থীসহ ঢুকে পড়ে এবং কোন একটি ফাইলের ব্যাপারে মিথ্যা দোষারোপ করে উচ্চ-বাচ্য শুরু করে এবং অফিসের পরিবেশ বিঘ্নিত করে। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় জোর পূর্বক অফিসে প্রবেশ করে সালাহউদ্দীন আম্মার কে বলতে সোনা যায় অফিস কক্ষে মহানগর বিএনপি এর প্রোগ্রাম চলছে। অথচ প্রকাশিত ভিডিও ফুটেজে মহানগর বিএনপি এর কোন নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। উল্লখ্য যে সেখানে রাজশাহী এনসিপি নেতাদের সংগে রেজিস্ট্রার মহাদয়ের মতবিনিময় সভা চলছিল, যাহা উক্ত ফুটেজে এনসিপি নেতাদের উপস্থিতির মাধ্যমে প্রমানিত। এ যেন বিএনপি এর বিরুদ্ধে নেতিবাচক কোনকিছু প্রচার করে রাতারাতি মহানায়ক বনে যাওয়ার প্রচেস্টার পুরানো নাটক।

সে নির্বাচিত জিএস হলেও প্রশাসনিক কাজে খবরদারী করা তার এখতিয়ার বহির্ভূত কাজ। নির্বাচিত হওয়ার আগে থেকে বিভিন্নভাবে প্রশাসনিক কাজে হমুক্ষেপ ও শিক্ষক লাঞ্চনাসহ নানাবিধ কাজে সংশ্লিষ্ট থাকা সত্বেও অজ্ঞাত কারণে বিশ্বদ্যিালয় প্রশাসন তার বিষয়ে নীরব থেকেছে এবং সে আইনের আওতার বাইরেই থেকে যাচ্ছে। যার ফলে তার দুঃসাহস ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তার এহেন কার্যকলাপে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বিএনপি কে বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। তার এই ঘৃণীত কর্মকান্ডে বিশ্ববিদ্যলয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও কলুষিত হচ্ছে। তাই, তার অতীত ঘটনাবলীর তদন্ত রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশ করে তাকে আইনের আওতায় আনার জন্য জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছে। বিবৃতিতে স্বাক্ষর করেন ফোরাম সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম।



অন্যদিকে রাবির রেজিস্ট্রারের আফিস কক্ষে রাকসুর নির্বাচিত জিএস কর্তৃক সংঘটিত ন্যাক্কার জনক ঘটনায় জিয়া পরিষদ, রাবির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জিয়া পরিষদ রাবি শাখা।

বিবৃতিতে বলা হয়েছে,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর আফিস কক্ষে গত ৯ নভেম্বর রাকসুর নির্বাচিত জিএস "সালাউদ্দিন আম্মার" কতৃক সংগঠিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। 

সামাজি যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় জোরপূর্বক অফিসে প্রবেশ করে সালাউদ্দিন আম্মারকে বারবার বলতে শোনাযায় অফিস কক্ষে "মহানগর বিএনপি" এর প্রগ্রাম চলছে। অথচ প্রকাশিত ভিডিও ফুটেজে "মহানগর বিএনপি" এর কোন নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। উল্লেখ্য সেখানে রাজশাহীর এনসিপি নেতাদের সংগে রেজিস্ট্রার মহোদয়ের মতবিনিময় সভা চলছিল, যাহা উক্ত ফুটেজে এনসিপি নেতাদের উপস্থিতির মাধ্যমে প্রমাণীত। এ যেন বিএনপির বিরুদ্ধে নেতিবাচক কোন কিছু প্রচার করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা মাত্র। সম্মানিত রেজিস্ট্রার মহোদয় ও বিএনপিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচায় করায়, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সালাউদ্দিন আম্মারকে দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থাকে নষ্ট এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার না করার জন্য সালাউদ্দিন আম্মারকে পেশাদার ও দায়িত্বশীল আচরনের আহবান জানাচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news