Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ নভেম্বর ২০২৫
০৪:৫৬ অপরাহ্ন

সাবেক আইজিপি মামুনের সাজা ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি

অনলাইন ডেস্ক Did not achieve the perfection of justice

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের সাজা নিঃসন্দেহে ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি, উনারও সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলাম। এটা নিয়ে আপিল হবে, রিভিউ হবে, আশা করছি তাকেও সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যেন শেখ হাসিনার মামলার রায় দ্রুত দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে আমরা সারাদেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে বিচারের দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগের কাজটা আমরা করেছি। ধীরগতিতে হলেও রায় হয়েছে। এ রায়টা যথেষ্ট না, আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করা জরুরি। যেহেতু তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, আমরা আশা করবো প্রতিবেশী দেশের সাথে পররাষ্ট্র নীতির আলোকে প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনাকে হস্তান্তর করবেন, এক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবে। আমরা আশাবাদী হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা গণহত্যাকারী। বিগত সময়ে প্রতিটা ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি এবং ছাত্ররাজনীতির যে কলুষিত রুপ, এর জন্য ছাত্রলীগই দায়ী ছিল। দেশ ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই আগস্টের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে ছাত্রশিবির ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি  ইমরান হোসেন নাবিলের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল, স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। 

এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দেওয়া হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news