Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৮ নভেম্বর ২০২৫ | ০৮:২৮ অপরাহ্ন

পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৫

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীর অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আমরা বিকেলে বিভিন্ন প্রসিকিউটরদের সঙ্গে মামলা নিয়ে আলাপ করছিলাম। এ সময় অফিসের সামনে হঠাৎ বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখা যায় সেখানে ককটেল বোমা সদৃশ কিছু বিস্ফোরিত হয়েছে। এত বিকট শব্দে বিস্ফোরণ হয় যে, বারান্দার সামনে কিছু কাদা ছিল এগুলো তিনতলা পর্যন্ত দেয়ালে উঠে গেছে। এটি নাশকতা কিনা পুলিশ তদন্ত করে দেখবে৷ 

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম মিছিলের নেতৃত্ব দেন।

সংগৃহীত ছবি