Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৯ নভেম্বর ২০২৫ | ০২:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশ হেফাজতে আসামীর বক্তব্য বিষয়ে আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক(রাজশাহী) ১৯ নভেম্বর ২০২৫

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লিসীকে জখম করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার সকাল পৌনে ১০টায় রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। তার আইনজীবী জমসেদ আলী লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় জনসমাগম বেশি ছিল। সেই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেন। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। ওইদিন আদালত পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদেশ দিতে পারেন।

উল্লেখ্য, ঘটনা ঘটেছে ১৩ নভেম্বর। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হয়, যেখানে তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।


রাজশাহীতে পুলিশ হেফাজতে আসামীর বক্তব্য বিষয়ে আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার