Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ নভেম্বর ২০২৫
০৭:৪৬ অপরাহ্ন

পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: Parila Cooperative Credit Union Annual General Meeting

রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় 'পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:' এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর)  বিকেলে বামনশিকড় এলাকায় অবস্থিত ক্রেডিট ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুজন কবির এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কালব রাজশাহী জেলা কর্মকর্তা নরোত্তম কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন হ্যাপি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি ইউসুফ আলী চৌধুরী, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক সাকিব হাসান, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নুর ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান, ট্রেজারার আফজাল হোসেন, ডিরেক্টর আব্দুস সালাম, ডিরেক্টর শাকিলা খাতুন সহ অত্র সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news