Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিকালে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: Parliament session

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হবে রবিবার বিকালে। বিকাল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি। প্রথম অধিবেশনে টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। প্রথমদিন অধিবেশন চলার পর রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। আজ আবার মুলতবি অধিবেশন বসতে যাচ্ছে।

এই অধিবেশনে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা এবং উথাপিত হবে বলে জানা গেছে।

(বিবিএন/৪ফেব্রুয়ারী/এসডি)

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news