Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তীব্র ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে উঠল

বিজয় বাংলা Land Comp

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল  ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পের পর আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news