Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ নভেম্বর ২০২৫
০৬:৩৩ অপরাহ্ন

কুমিল্লা ইপিজেডে আতঙ্কে অসুস্থ ৮০ নারী শ্রমিক, আহত ৬

অনলাইন ডেস্ক 80 female workers sick, 6 injured due to panic in EPZ

ভূমিকম্পের সময় ছোটাছুটি করতে গিয়ে আতঙ্কে ৮০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প চলাকালে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫০ জনকে বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হননি কেউ, সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে ছিলেন।

এদিকে, কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরা পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news