Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ধানের শীষের বাইরে কেউ ভেটকেন্দ্রে এজেন্ট দিতে পারবে না : পাবনায় বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধি(পাবনা) Noor-Mujahid Swapan

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির কেউ নির্বাচনে নামতে চাইলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন।

 তিনি বলেছেন, ‘ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনও কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরের কোনও লোক থাকবে না।’

শনিবার সন্ধ্যায় (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে বিএনপির নির্বাচনী জনসভা থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। জনসভাটি ছিল প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে আয়োজিত শক্তিপ্রদর্শন। 

সুজানগরের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনকে ‘বহিরাগত’ বলেও যে সমালোচনা আছে, সেটিকে পাশ কাটিয়ে শক্ত অবস্থান জানান স্বপন।

তবে,এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।’আমার বক্তব্যটি অন্যভাবে মিনস করা হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news