Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সগর্বে বলুন দেশকে রক্ষা করি

অনলাইন ডেস্ক The attack in Jammu and Kashmir in April this year

চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের হামলার এবং নভেম্বর মাসে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এসব ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার মুম্বাইয়ে ‘গ্লোবাল পিস অনার্স’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুম্বাই, পহেলগাঁও এবং দিল্লির ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা। 

সকলের উদ্দেশে শাহরুখ বলেন, ‘২৬/১১ হামলা, পহেলগাঁও এবং দিল্লিতে যাদের প্রাণ গিয়েছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেশকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরও প্রণাম জানাচ্ছি।’ 

 ‘যদি তারা আবার আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনও ভয় পান না? তাদের চোখে চোখ রেখে বলুন, যারা আমাদের আক্রমণ করে, তারাই ভয় পায়।’

কিং খান আরও বলেন, ‘আসুন আমরা সকলে মিলে শান্তির পথ খুঁজি। জাতি, ধর্ম এবং বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি যাতে, দেশের শান্তির জন্য আমাদের বীর শহীদদের লড়াই যেন বৃথা না যায়।’


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news