Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কঠিন মুহূর্তে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

অনলাইন ডেস্ক The supplication that the Holy Prophet (PBUH) used to recite in difficult moments

মানুষের জীবনে রয়েছে অনেক দুঃখ-দুর্দশা। কঠিন বিপদে ছন্দপতন ঘটে আনন্দঘন জীবনের। এসব মুহূর্তে অস্থির হয়ে পড়ে সবার অন্তর। এ সময়ে মহানবী (সা.)-এর একটি দোয়া বেশি পড়তেন।

দোয়াটি হলো- 

«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ»

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।  

অর্থ : মহান পরাক্রমশালী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি।

আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) কঠিন বিপদের সময়ে দোয়াটি পড়তেন।

(বুখারি, হাদিস : ৬৩৪৬)

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news