Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ত্রিশালে তিনতলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: Two workers died

ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কট/বি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news