Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চট্টগ্রামে কম্বল গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক Warehouse fire under control

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকার একটি বাণিজ্যিক ভবনে কম্বলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও ইলেকট্রনিক পণ্যের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের পাশেই ছিল আরেকটি জ্বালানি তেলের গুদাম। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছিল সবার মাঝে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news