Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টিকিটবিহীন ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায়

অনলাইন ডেস্ক Collected 4.5 lakh taka from 2,110 passengers

একদিনে ৭১টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় মোট আদায় হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে তাদের ভেরিফায়েড পেজে প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

সেখানে বলা হয়, রোববার ২৩ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ১১০টি মামলা করা হয়।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া সেদিন মোট ২ হাজার ৯০৮টি টিকিট যাচাই করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news