
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন, লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হকের ছেলে সেলিম (১৮) এবং তারিফের ছেলে তানজিল (১৬)।