Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

লোভ দেখিয়ে জংগলে নিয়ে শিশুকে ধর্ষণ

অনলাইন ডেস্ক Child raped by taking her to the forest under the pretext of greed

চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গরুর জন্য ঘাস কাটতে যাওয়া ১১ বছরের এক শিশুকে ফুসলিয়ে মাঠের পাশে ঝোপে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার (৩৫) একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।

ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগ্নি দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, ওই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সব আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ষককে আটক করতে পুলিশ কাজ করছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news